হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার
ময়মনসিংহে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি খালেক গ্রেফতার
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে ব্যবসায়ী রাব্বীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব। হত্যাকাণ্ডের মাত্র আট ঘণ্টার মাথায় প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করতে সক্ষম হয় বাহিনীটি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যান্য আসামিদের ধরতেও অভিযান জোরালো করা হয়েছে।